গণ্ডগোলে রাম-বাম, দাবি মুখ্যমন্ত্রীর, পুলিশকে সার্টিফিকেট

0
187
gondogol raam baam dabi mamatar
gondogol raam baam dabi mamatar

রাম-বাম এক হয়ে গণ্ডগোল করেছে। বুধবার মধ্যরাতে আর জি করের তাণ্ডবে বিজেপি, সিপিএমের ঘাড়েই দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবারের রাতে ভাঙচুরের সময় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে যখন সবাই সরব, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সংযম দেখিয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রী বলেছেন যা তথ্য মিলেছে তাতে ছাত্রছাত্রীদের কোনও দোষ নেই। বহিরাগত কিছু লোক, বাম-রাম এক হয়ে এই গন্ডগোল করেছে। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে ডিওয়াইএফআইয়ের পতাকা ছিল। একজন পুলিশকে এক ঘণ্টা ধরে খুঁজে পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করে বলেছেন সব ছবি ঠিক নয়, এখন এআই দিয়ে অনেক কিছু হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরণের প্রচুর ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এব্যাপারে পুলিশকে নজর রাখতে বলেছেন। সাইবার ক্রাইমে নজর দিতে প্রধানমন্ত্রী যা বলেছিলেন এব্যাপারে তিনি তাঁর সঙ্গে একমত বলেও জানিয়েছেন। আর জি করে তাণ্ডবের ঘটনায় পুলিশের ভূমিকার কার্যত প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশের অনেকেই মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কিন্তু তারপরেও শান্তির জন্য পুলিশ যে পাল্টা আঘাত করেনি সেজন্য ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী।