গণ ইস্তফা – রাজ্যকে তোপ শুভেন্দু-সেলিমের, পাল্টা তৃণমূল

0
244
যেভাবে গণইস্তফা শুরু হয়েছে তাতে পুরো স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে। আশঙ্কাপ্রকাশ করে শুভেন্দু অধিকারী।
কটাক্ষ করে বলেছেন মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা আমেরিকায় চিকিৎসা করাতে পারেন, কিন্তু সাধারণ মানুষ তা পান না। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন জুনিয়র ডাক্তারদের প্রথম থেকেই দাবি ছিল বৈঠকের লাইভ স্ট্রিমিং করা। কিন্তু তা মানে নি রাজ্য সরকার। তারপরে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী,মুখ্যসচিবের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। লাইভ স্ট্রিমিং হলে বোঝা যেত রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের কি আশ্বাস দিয়েছিল, কি কথা রাখে নি। যেহেতু লাইভ স্ট্রিমিং হয়নি তাই জুনিয়র চিকিৎসকদের কথাই বিশ্বাসযোগ্য ধরে নিতে হবে কারণ তারা অরাজনৈতিকভাবে আন্দোলন করছেন। রাজ্য সরকারের উচিত জুনিয়রদের দাবি মেনে নেওয়া। কারণ এর সঙ্গে স্বাস্থ্য-র বিষয় জড়িয়ে  রয়েছে। সরকার কালা হলে জোরে প্রতিবাদ করতে হয়। আক্রমণ করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তাঁর দাবি গণ সংহতি বা গণ ইস্তফার মাধ্যমে সরকারকে বার্তা দেওয়া হচ্ছে। জবাবে ফিরহাদ হাকিম বলেছেন সিপিএম বিজেপি মিলে সব কিছু করাচ্ছে। রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম বলেছেন আদালত তো মনিটর করছে। তারপরেও কেন বিক্ষোভ হচ্ছে। পুজোয় ঘুরতে যাবেন বলে ইস্তফার নাটক করছেন চিকিৎসকরা । গণ ইস্তফা নিয়ে পাল্টা বিঁধেছেন কুণাল ঘোষ।