গরমে জোব্বায় ছাড় হাইকোর্টে

0
223
State push for recruitment of teachers in hills CBI upheld 1
State push for recruitment of teachers in hills CBI upheld 1

পারদ ছাড়িয়েছে ৪০ ডিগ্রি, এই গরমে কালো জোব্বা না পরেই আদালতে সওয়াল করতে পারবেন আইনজীবীরা।

শুক্রবার বিবৃতিতে আইনজীবীদের স্বস্তির খবর শুনিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই বিবৃতিতে বলা হয়েছে রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি দিকে নজর রেখে প্রধান বিচারপতি আপাতত আইনজীবীদের কালো জোব্বা পরা থেকে ছাড় দিয়েছেন। জুন মাসে সামার ভেকেশন শেষপাওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে স্পষ্ট করেছে আদালত। সামার ভেকেশনের মধ্যেও কিছু মামলার বিচারপ্রক্রিয়া চলে। সেই মামলাগুলোর বিচার প্রক্রিয়া চলে অবকাশকালীন বেঞ্চে।