গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National গরিবের কুঁড়ের সামনে ফটোসেশন, রাহুলকে খোঁচা মোদীর  

    গরিবের কুঁড়ের সামনে ফটোসেশন, রাহুলকে খোঁচা মোদীর  

    0
    763
    ছবি সৌজন্যে : এক্স

    নিজেদের বিনোদনের জন্য অনেকে গরিবের কুঁড়ের সামনে ফটো সেশন করেন। তাঁরাই আবার সংসদে গরিবদের কথা বললে সেটা বোরিং বলে মনে করে।

    এভাবেই লোকসভায় ভাষণ দেওয়ার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গেই নাম না করে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও কটাক্ষ করতে দেখা গিয়েছে তাঁকে। এদিকে তিনি জানিয়েছেন, দেশের জনতাই তাঁকে এই নিয়ে ১৪ বার এই ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়েছে।মোদী বলেছেন, এখন ২০২৫-এ রয়েছে। অর্থাৎ একবিংশ শতাব্দীর ২৫ শতাংশ পেরিয়ে গিয়েছে। একমাত্র সময়ই এটা ঠিক করবে যে, বিংশ শতাব্দীতে স্বাধীনতা লাভের পরবর্তী সময় এবং একবিংশ শতাব্দীর প্রথম ২৫ বছরে কী ঘটেছিল। যদি রাষ্ট্রপতির ভাষণ মন দিয়ে পর্যবেক্ষণ করা হয়, পরিষ্কার দেখতে পাওয়া যায় উনি আগামী ২৫ বছরে মানুষের মধ্যে বিশ্বাস স্থাপনের কথা বলেছেন এবং বিকশিত ভারত গড়ার কথাও বলেছেন। ওঁর ভাষণ বিকশিত ভারতের প্রতিজ্ঞাকেই মজবুত করেছে। পাশাপাশি তাঁকে বলতে শোনা যায়, তিনি অত্যন্ত কৃতজ্ঞ এদেশের মানুষের কাছে, যাঁরা এই নিয়ে চোদ্দোবার রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনের সুযোগ দিলেন।

    একই সঙ্গে এদিন লোকসভায় প্রধানমন্ত্রী বলেছেন, এখনও পর্যন্ত গরিবরা ৪ কোটি বাড়ি পেয়েছে। একইসঙ্গে ১২ কোটির বেশি শৌচালয় নির্মাণকরা হয়েছে।