
প্রধানমন্ত্রী গরিবের জমি কেড়ে নিয়ে আদানি-আম্বানী শিল্পপতিদের দেন ফ্যাক্টরি গড়ার জন্য। বিহারের ভাগলপুরে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
তাঁর প্রশ্ন বিদ্যুৎ, বন্দর সবই বর্তমানে আদানিদের হাতে চলে গিয়েছে। এরপর আরও মারাত্মক অভিযোগ করেছেন বিজেপি ফান্ডিং করে আম্বানি-আদানিরদের। নোটবন্দীর কারণ ছোট শিল্পপতিদের খতম করাই লক্ষ্য বলেও দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এই দেশে হাতে গোনা ৫০ থেকে ৬০ জন তরুণ স্বপ্ন দেখতে পারেন, কারণ তাঁরা আম্বানি-আদানি-অমিত শাহের সন্তান। সাধারণ মানুষের সন্তান স্বপ্ন দেখা ভুলেই গিয়েছে বলেও দাবি করেছেন রাহুল গান্ধী।








