গরিব ও কৃষক বিরোধী সরকার চালাচ্ছেন মোদী ঃ প্রিয়াঙ্কা

0
179
GORIB O KRISHAK BIRODHI SARKAR CHALACHHEN MODI PRIYANKA
GORIB O KRISHAK BIRODHI SARKAR CHALACHHEN MODI PRIYANKA
গরিব ও কৃষক বিরোধী সরকার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

তিনি বলেছেন, দেশের কৃষকরা ঋণ নিয়ে কৃষিকাজ করেন, কিন্তু তারা যখন সেই টাকা শোধ করতে পারেন না, তখন তারা আত্মহত্যা করতে বাধ্য হন। চরম সঙ্কটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তাঁরা। কৃষকদের ঋণ মুকুব করেন না তিনি। মোদীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, প্রচারে বেড়িয়ে মোদী যেমন শব্দ ব্যবহার করছেন, দেশের কোনও প্রধানমন্ত্রী তা করেননি। প্রধানমন্ত্রীর পদের গরিমা বজায় রাখা মোদীর কর্তব্য। বর্তমানে দেশে বেকারত্ব ও মুদ্রাস্ফীতি সবচেয়ে বড় সমস্যা।কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে একটা কথাও বলেন না। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীর উচিত্ বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির অর্থ ব্যাখ্যা করা।