
গরুচোর সন্দেহে বাংলাদেশি যুবককে মারধরের অভিযোগ উঠেছে শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়। বাংলাদেশি যুবককে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ।
গ্রামবাসীদের অভিযোগ বেশকিছুদিন ধরে ফাঁসিদেওয়ার জালাস নিজামতারার রাবভিটা গ্রামে গরু চুরি হচ্ছে। সোমবার রাতেও কাঁটাতার পেরিয়ে গ্রামে ঢোকে ৫ বাংলাদেশি। গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় একজন। এরপরেই শুরু হয় গণধোলাই। খবর পেয়ে গ্রামে পুলিশ যেতেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পরিস্থতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কীভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকল পাচারকারী তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা।
