
বীরভূমের গাংনাপুরে বিস্ফোরণে অভিযুক্তদের ধরতে ১ লাখের পুরস্কার ঘোষণা করল এনআইএ। ২০১৯-র ২২ সেপ্টেম্বর খয়রাশোলের গাংনাপুরে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে দোতলা মাটির বাড়ি উড়ে যায়। এরপরেই ২ অভিযুক্ত নিরঞ্জন মণ্ডল এবং মৃত্যুঞ্জয় মণ্ডল পালিয়ে যায়। বিস্ফোরণের ঘটনার এত বছর পরেও এখনও অধরা দুই অভিযুক্ত। তাঁদের ধরতে এবার গাংনাপুরে নিরঞ্জন এবং মৃত্যুঞ্জয়ের ছবি দিয়ে ১ লাখ টাকার পুরস্কার ঘোষণা করে পোস্টার দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বন্ধ বাড়িতে বিস্ফোরণে উড়ে গিয়েছে চাল, ফেটে গিয়েছে দেওয়াল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দীর্ঘদিন ধরে ঘরটি বন্ধ অবস্থায় পড়েছিল। পরে জানা যায় একটি পুজো কমিটির ঘর ছিল ওটি। ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
