
গাইঘাটায় সিভিল ইঞ্জিনিয়ার ছাত্রীকে মারধর, শ্লীলতাহানি, চিকিৎসক দাদাকে মারধরের ঘটনায় চাপানউতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
ঘটনার ২৪ ঘণ্টা পরেও অভিযুক্ত একজনকেও গ্রেফতার করতে না পারায় প্রশাসনিক ব্যর্থতা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শমীক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন দুষ্কৃতীরা মনে করছে এটা তাদের সরকার চলছে। তাই বারবার এমন ঘটনা ঘটছে। জবাবে এটিকে বিচ্ছন্ন ঘটনা বলে দায় এড়িয়েছেন কুণাল ঘোষ।
তিনি বলেছেন কোথায় কি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পুলিশ বিষয়টি দেখবে।








