গাজায় দুই এলাকায় যুদ্ধ বন্ধের ঘোষণা ইজরায়েলের 

0
166
Israel announced a cease fire in two areas in Gaza
Israel announced a cease fire in two areas in Gaza
যুদ্ধবিরতির আগে নতুন করে গাজ়া ভূখণ্ডে হামলা চালিয়েছে ইজরায়েল সেনা। উত্তরে জবালিয়া থেকে দক্ষিণের খান ইউনুস পর্যন্ত গাজ়া ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে হামাসের যোদ্ধাদের সন্ধানে অভিযান চালিয়েছে ইজরায়েলি সেনা।
স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজ়া স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানিয়েছে, ইজরায়েলের হামলার অন্তত ১২ জন সাধারণ প্যালেস্টাইনি নাগরিক নিহত হয়েছেন।দক্ষিণ গাজ়ার খান ইউনিস এবং মধ্য গাজ়ার দের আল বালাহ এলাকায় সামরিক অভিযান শেষ করার কথা ঘোষণা করেছে ইজরায়েল সেনা। ওই দুই এলাকা থেকে সেনা প্রত্যাহারের কথাও ঘোষণা করা হয়েছে। তেল আভিবের দাবি, গত দু’মাসে ওই এলাকায় আড়াইশোর বেশি হামাস যোদ্ধাকে মেরেছে তারা।