গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk গাজায় ৩ পণবন্দি ইজরায়েল নাগরিকের দেহ

    গাজায় ৩ পণবন্দি ইজরায়েল নাগরিকের দেহ

    0
    130
    Bodies of 3 Israeli hostages in Gaza
    Bodies of 3 Israeli hostages in Gaza
    যুদ্ধ আবহের মধ্যে গাজা থেকে ৩ পণবন্দির দেহ উদ্ধার করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস।৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় প্যালেস্টাইনের গোষ্ঠী হামাস।
    অপহরণ করে নিয়ে যায় প্রায় দুশোর উপর মানুষকে। সূত্রের খবর, সেই তালিকায় ছিলেন হানান ইয়াবলঙ্কা, মিশেল নিসেনবাউম এবং ওরিয়ন হার্নান্দেজ নামে ৩ ইজরায়েলের নাগরিক। গাজার জাবালিয়া শহরে রাতভর অভিযান চালায় আইডিএফ। সেখান থেকেই ওই ৩ জনের দেহ উদ্ধার করেন ইজরায়েল সেনা।এই বিষয়ে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক্স হ্যান্ডেলে জানিয়েছে, হানান ইয়াবলঙ্কা, মিশেল নিসেনবাউম ও ওরিয়ন হার্নান্দেজকে ৭ অক্টোবর খুন করেছে হামাস। তারপর তাদের গাজায় নিয়ে যাওয়া হয়। রাতভর অভিযান চালিয়ে ওই ৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে জাবালিয়া থেকে। দেহগুলো ইজরায়েলে ফিরিয়ে আনা হয়েছে। পণবন্দিদের ঘরে ফেরাতে ইজরায়েল সেনার অভিযান জারি থাকবে। মৃতদের স্মৃতি তাদের কাছে আশীর্বাদ হয়ে থাকবে।