
গাজার খান ইউনুসের একটি হাসপাতালে ভূগর্ভস্থ সুড়ঙ্গে হামাসের গোপন ডেরার সন্ধান মিলেছে। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী একটি ভিডিও প্রকাশ করে এই দাবি করেছে। সেনার দাবি, ওই সড়ঙ্গের মধ্যে দিয়ে যে ভূগর্ভস্থ ঘরে পৌঁছানো যায়, সেখানে প্রচুর অস্ত্র মজুত রয়েছে।
শুধু তাই নয়, এ-ও দাবি করা হচ্ছে, ওই ঘর থেকে বিভিন্ন হিংসাত্মক ঘটনা পরিচালনা করত হামাস। ইজরায়েলি সেনা আরও দাবি করেছে, শনিবার তারা দু জন মুজাহিদিন জঙ্গিকে হত্যা করেছে। তারা জানিয়েছে, আইডিএফ এবং আইএসএ-র যৌথ অভিযানে গাজারু মুজাহিদিন সংগঠনের প্রধান আসাদ আবু শারাইয়া এবং মাহমুদ মহম্মদ হামিদের মৃত্যু হয়েছে। আইডিএফের দাবি, ওই সন্ত্রাসবাদীর ২০২৩ সালে ৭ অক্টোবর গাজায় অনুপ্রবেশ করেছিল।








