গাড়িতে বোল্ডার পরে কাশ্মীরে মৃত্যু এসডিএম সহ ছেলের

0
117
ছবি সৌজন্যে : এক্স
জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলায় ভয়াবহ ধসের জেরে মৃত্যু হয়েছে এক সরকারি আধিকারিক ও তাঁর ৬ বছরের ছেলের। মৃত রাজেন্দ্র সিং ছিলেন রামনগরের এসডিএম।
জানা যাচ্ছে সলুখ ইখতার নালার কাছে যখন সপরিবারের গ্রামের বাড়ি পাত্তিয়ানে ফিরছিলেন সেই সময়ই তাঁদের গাড়ির ওপর বোল্ডার এসে পড়ে। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী এবং আরও দুজন আত্মীয়। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজেন্দ্র সিং জম্মু-কাশ্মীর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ২০১১ ব্যাচের আধিকারিক ছিলেন।
তাঁর অকালমৃত্যুতে প্রশাসনিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডেলে লিখেছেন, রাজেন্দ্র সিং ও তাঁর পুত্রের অকালমৃত্যু এক অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারকে সবরকম সহায়তা দেওয়া হবে।