গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International গারবেজ বিতর্ক,  আবর্জনার গাড়িতে ট্রাম্প

    গারবেজ বিতর্ক,  আবর্জনার গাড়িতে ট্রাম্প

    0
    163
    Supporters will not agree if jail is filled warns Trump
    Supporters will not agree if jail is filled warns Trump
    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আবহে আবারও উঠে এসেছে গারবেজ বিতর্ক। এবার আবর্জনা বহনকারী ট্রাক চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
     গারবেজ বিতর্কের সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি মন্তব্য থেকে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সভার সঞ্চালক টোনি হিঞ্চক্লিফ মার্কিন ভূখণ্ডের অন্তর্ভুক্ত পুয়ের্তো রিকোকে আবর্জনার স্তূপ বলেন তিনি। সেই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে আরও বিতর্ক বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
    তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরাই আসলে আবর্জনা। পরে অবশ্য হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প নয়, হিঞ্চক্লিফের সমর্থকদের জন্য ওই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।এই আবহে বিমান থেকে নেমে সোজা একটি গারবেজ ট্রাকে গিয়ে বসেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আবর্জনা বহনকারী ট্রাকের স্টিয়ারিংও দেখা গিয়েছে ততাঁকে।এরপরেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর গারবেজ ট্রাক কেমন লাগল। আসলে এই ট্রাকটা জো বাইডেন এবং কমলা হ্যারিসকে সম্মান জানিয়েই এনেছেন তিনি। ওই ট্রাকে বসেই সাংবাদিকদের প্রশ্নের জবাবও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
    ছবি  সৌজন্যে : এক্স