
আর জি করকাণ্ডে সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাজ্যকে তুলোধনা করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন সুপ্রিম কোর্ট রাজ্যকে ২ গালে চড়িয়ে চড়িয়ে লাল করে নন্দলাল বানিয়ে দিয়েছে।
এতকিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন না। অন্য কেউ হলে পদ ছেড়ে বাড়িতে বসে যেতেন। বাইট: সুকান্ত এদিকে অধীর চৌধুরি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপারেশন ধামাচাপা চলছে। তিনি আগেই আশঙ্কা করে বলেছিলেন তথ্য ধামাচাপার চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সেই কথাই বলেছে। তাঁর কথায় মমতা বন্দ্যোপাধ্যায় সময় নিতে চাইছেন যাতে সমস্ত তথ্যপ্রমাণ লোপাট করে দেওয়া যায়।
