গুজবে ছড়াবেন না, গুজবে বিশ্বাস করবেন না: ডিজিপি

0
133
ছবি সৌজন্যে : নিজস্ব

ওয়াকফ আইন বাতিলের দাবিতে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের মাটি। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার।

তিনি জানিয়েছেন কোনও রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না। গুজব যেন কেউ না ছড়ায়। গুজবে বিশ্বাস করতেও বারণ করেছেন তিনি। আশ্বাস্ত করে বলেছেন যাঁরা গুন্ডামি করছেন, তাদের ছাড়া হবে না। নেওয়া হবে কড়া ব্যবস্থা। তিনি আরও বলেছেন মানুষের জীবন রক্ষা করা পুলিশের দায়িত্ব। এই পরিস্থিতিতে কারও প্ররোচনায় কেউ আইন যেন হাতে তুলে না নেয়।

রাস্তায় নেমে যাঁরা গন্ডগোল করার চেষ্টা করবে তাদের ছাড়া হবে না। তাই এভাবে অশান্তি বাড়তে দেওয়া হবে না। শেষে তাঁর হুঁশিয়ারি রাজ্য পুলিশ টিগার হ্যাপি নয়।