গুজরাটে ট্রেলার-গাড়ির সংঘর্ষে মৃত ১০

0
252
10 killed in trailer car collision in Gujarat
10 killed in trailer car collision in Gujarat
গুজরাটে ট্রেলার-গাড়ির সংঘর্ষে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার গুজরাটের আমদাবাদ-বরোদা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, বড় চার চাকার গাড়িটি বরোদা থেকে আমদাবাদের দিকে যাচ্ছিল। আমদাবাদ-বরোদা এক্সপ্রেসওয়ে ধরে এগোচ্ছিল গাড়িটি। তাতে মোট ১০ জন ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের উপরে একটি ট্রেলার ট্রাকে পিছন থেকে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। ট্রেলারের সঙ্গে সংঘর্ষের অভিঘাতে গাড়িটির সামনের দিক থেকে একটা বড় অংশ তুবড়ে যায়। ভেঙে যায় পিছনের কাচও। প্রথমে উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়েরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দু’টি অ্যাম্বুল্যান্স। গাড়ির ভিতরে আটকে থাকা দেহগুলিকে বার করে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। পুলিশ জানিয়েছে, তখনও গাড়ির ভিতরে দু’জন জীবিত ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েঠিল আট জনের। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি দু’জনও প্রাণ হারিয়েছেন।