গুজরাটে ৬০২ কোটির মাদক, ধৃত ১৪ পাকিস্তানি

0
285
602 crore worth of drugs in Gujarat 14 Pakistanis arrested
602 crore worth of drugs in Gujarat 14 Pakistanis arrested

গুজরাট উপকূল থেকে ৬০২ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে এটিএস এবং এনসিবি। গ্রেফতার করা হয় ১৪ জন পাকিস্তানের নাগরিককে।

গুজরাট পুলিশের এটিএস এবং এনসিবি জানিয়েছে, গোপন সূত্রে তারা খবর পেয়েছিল গুজরাট উপকূল দিয়ে সমুদ্রপথে বিপুল পরিমাণ মাদক ঢুকছে। সেই খবর পেয়ে উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে এটিএস এবং এনসিবি।রবিবার সকাল থেকেই নজরদারি চালাচ্ছিল উপকূলরক্ষী বাহিনী। হাজির ছিলেন এটিএস এবং এনসিবির আধিকারিকরাও। আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে সন্দেহভাজন একটি নৌকা গুজরাটে ঢুকে পড়ে। উপকূলরক্ষী বাহিনী সেটিকে আটকানোর চেষ্টা করতেই নৌকাটি পালাতে শুরু করে। উপকূলরক্ষী বাহিনী নৌকার পিছনে ধাওয়া করে ধরে ফেলে। নৌকা সওয়ারিদের গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, নৌকায় যারা ছিলেন তাঁরা সকলেই পাকিস্তানের নাগরিক। এটিএস জানিয়েছে, নৌকাটিকে তাড়া করতেই সওয়ারিরা গুলি চালান। এরপরেই নৌকাটিকে আটক করা হয়। গ্রেফতার করা হয় ১৪ জনকে। নৌকা থেকে ৮৬ কেজি মাদক উদ্ধার হয়েছে। যার বর্তমান বাজার দর ৬০০ কোটি টাকারও বেশি।