গুজরাট থেকে কেরল পড়ুয়াদের পছন্দ বাংলাই: ব্রাত্য

0
172
GUJARAT THEKE KERALA PARUA DER PACHONDO BANGLA E BRATYA
GUJARAT THEKE KERALA PARUA DER PACHONDO BANGLA E BRATYA

গুজরাট থেকে মহারাষ্ট্র বাংলার উচ্চশিক্ষার জন্য বাংলার কলেজকেই বেছে নিচ্ছেন ছাত্র ছাত্রীরা। এমনটাই দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তাঁর দাবি গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে ৮৭ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে। ১৯ জুন পোর্টালটি উদ্বোধন করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২৪ জুন থেকে ওই পোর্টালের মাধ্যমে রাজ্য সরকারি এবং রাজ্য সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় স্নাতকস্তরে ভর্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। আর ডিন রাজ্যের পড়ুয়াদের আবেদন দেখেই উচ্ছ্বাস প্রকাশ করে পোস্ট করেছেন ব্রাত্য বসু।