গুজরাট-রাজস্থানে ৩০০ কোটির মাদক উদ্ধার 

0
222
Drugs worth 300 crores recovered in Gujarat Rajasthan
Drugs worth 300 crores recovered in Gujarat Rajasthan
গুজরাট এবং রাজস্থান থেকে ৩০০ কোটি টাকার মাদক উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে।একই সঙ্গে ৭ জনকরে গ্রেফতার করেছে গুজরাট এটিএস ও এনসিবি।
 মাদকের সন্ধান পেয়েই তল্লাশি চালায় গুজরাট এটিএস ও এনসিবি। গুজরাটের পাশাপাশি রাজস্থানেও চালানো হয় তল্লাশি। তিনটি ল্যাবরেটরিতে পাওয়া যায় মেফেড্রন। যার পরিচিত নাম মিঁয়াও মিঁয়াও। শনিবার ভোররাত থেকে শুরু হয়েছিল তল্লাশি। শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবারও নানা জায়গায় তল্লাশি চালানো হয়েছে। মোট ১৪৯ কেজি মেফেড্রন ছাড়াও ৫০ কেডি এফেড্রিন ও ২০০ লিটার অ্যাসিটোনও উদ্ধার করা হয়েছে তিনটি ল্যাবরেটরি থেকে। গুজরাটের আমরেলিতে এখনও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই রাসায়নিকগুলো কোথা থেকে এসেছে। কীভাবেই বা তা ছড়িয়ে পড়ত, তাও তদন্ত করে দেখা হচ্ছে। কোনও আন্তর্জাতিক চক্র এর সঙ্গে জড়িত কিনা তা নিয়েও তদন্ত হচ্ছে। পাশাপাশি এনসিবির তরফে জানানো হয়েছে, চক্রের মাথা কে সে সম্পর্কেও খোঁজ মিলেছে। শিগগিরি তাঁকে গ্রেফতার করা হবে।