
তৃণমূলের গুণ্ডাদের অরাজনৈতিক মিছিলে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি করে ভাঙচুরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন উনি মনে করেন সারা বিশ্বে উনিই সবথেকে বেশি চালাক। উনি ভেবেছিলেন আন্দোলকারী সেজে মানুষের সঙ্গে মিশে গুন্ডামি চালাবে তৃণমূলের গুন্ডারা, আর কেউ বুঝবে না। বিরোধী দলনেতার দাবি গুন্ডাদের সেফ প্যাসেজ দিয়েছে পুলিশ। ভাঙচুর করা হয়েছে যাতে গুরুত্বপূর্ণ সূত্র সিবিআইয়ের হাতে না আসে। সারা রাজ্যে শান্তিপূর্ণ আন্দোলন হল আর শুধু আর জি করেই গন্ডগোল প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।
