
তৃণমূল নেতা খুনের পর বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়ার প্রতিবাদে রবিবার নৈহাটিতে মিছিল করেছেন শুভেন্দু অধিকারী। অরবিন্দ রোড থেকে শুরু হওয়া এই মিছিল থেকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন তৃণমূলের গুন্ডারাজ বরাদাস্ত করা হবে না।
শুভেন্দু অধিকারী বলেছেন যে মরেছে, যাঁরা মেরেছে সবাই তৃণমূলকর্মী। প্রত্যেকেই লোকসভা ভোটে পার্থ ভৌমিকের হয়ে কাজ করেছে। সেই ঘটনা বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়ে মণ্ডলের জিএস সহ মণ্ডলের কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর করে লুঠ করা হয়েছে। বিজেপির কার্যালয় সিংবাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
কয়েকজনকে মিথ্যে মামলায় গ্রেফতার করেছে। বহু কর্মী এলাকাছাড়া রয়েছে।








