গুরুতর অসুস্থ অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত 

0
169
ছবি সৌজন্যে : এক্স
গুরুতর অসুস্থ অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত মহান্ত সত্যেন্দ্র দাস। ব্রেন স্ট্রোকের জেরে আশঙ্কাজনক অবস্থা তাঁর।
সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিনি। প্রাথমিক চিকিৎসার পর ৮৫ বছরের প্রধান পুরোহিত মহান্ত সত্যেন্দ্র দাসকে রবিবারই ওই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর সোমবার এক বিবৃতিতে এসজিপিজিয়াই হাসপাতালের তরফে বলা হয়, শ্রী সত্যেন্দ্রজির স্ট্রোক হয়েছে। উনি ডায়াবেটিস এবং হাইপারটেনসিভও। রবিবার তাঁকে এসজিপিজিয়াই-তে ভর্তি করা হয়। এই মুহূর্তে তিনি হাসপাতালের নিউরোলজির এইচডিইউ-তে চিকিৎসাধীন।
তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও, তিনি কমান্ড শুনছেন। বর্তমানে তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গগুলি স্থিতিশীল। তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।