
২০০০ বর্গফুটের গোডাউন, ১২০ বিঘা ভেড়ি, জমি সংক্রান্ত বিবাদে সুশান্ত ঘোষের ওপর হামলার অভিযোগ সামনে আসতেই গুলশন কলোনি, মার্টিনপাড়ার সেই জমি পরিদর্শনে গিয়েছেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। বেশ কিছু বিতর্কিত জমি চিহ্নিও হয়েছে।
জেসিবি দিয়ে ভরাট হওয়া বেশকিছু জমি ফের খোঁড়ার কাজ চলছে। ১২০ বিঘা ভেড়ি ভরাটে বাধা দেওয়ায় সুশান্ত ঘোষের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ ওঠে ব্যবসায়ী জুলকারনাইন আলির বিরুদ্ধে। সেই বিষয়টিও খতিয়ে দেখেছেন ভূমি আধিকারিকরা। এদিকে কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় ব্যবহৃত স্কুটি উদ্ধার করেছে পুলিশ। বন্ডেল গেটের পিছনের গলি থেকে স্কুটিটি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী অফিসাররা। এই স্কুটিতে করেই সুশান্ত ঘোষের ওপর। হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। তদন্তে পুলিশ জানতে পেরেছে এক সপ্তাহ আগে অন্যতম অভিযুক্ত গুলজার এই সেকেন্ডহ্যান্ড স্কুটিটি কিনেছিল একজনের কাছ থেকে।
এরপরেই রীতিমত প্ল্যান করে স্কুটিটির নম্বর প্লেট পাল্টে দেয়। যাতে পুলিশ স্কুটিটি আইডেন্টটিফাই করতে না পারে।
ছবি সৌজন্যে : নিজস্ব
