গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Malda গৃহবধূকে যৌন নিগ্রহে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার 

    গৃহবধূকে যৌন নিগ্রহে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার 

    0
    185
    বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন নিগ্রহের অভিযোগ উঠছে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হবিবপুরে।
    নির্যাতিতার দাবি, অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন অভিযুক্ত। নির্যাতিতা ওই গৃহবধূর অভিযোগ, কালীপুজোর রাতে বাড়িতে একাই ছিলেন তিনি। রাত ন’টা নাগাদ জোরপূর্বক তাঁর বাড়িতে ঢুকে তাঁকে যৌন নিগ্রহ করেন ওই সিভিক ভলেন্টিয়র। তাঁর চিৎকারে প্রতিবেশী, বাবা-মা ছুটে এলে পালিয়ে যান ওই সিভিক ভলেন্টিয়ার। পরের দিন থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে নির্যাতিতাকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। শেষমেশ অভিযোগ নিলেও অভিযুক্ত ওই সিভিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ, এমনই দাবি নির্যাতিতার।  এই ঘটনায় হবিবপুর থানায় একজনের বিরুদ্ধে ধর্ষণ ও মারধর এবং আরও দু’জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের হয়েছে।
    হবিবপুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ওই নির্যাতিতা সোমবার মালদা পুলিশ সুপারের দ্বারস্থ হন। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
    ছবি  সৌজন্যে : নিজস্ব