গেমিং অ্য়াপ : কালিকাপুরে ইডির তল্লাশি 

0
380
Gaming app  Search for ED in Kalikapur
Gaming app Search for ED in Kalikapur
এবার অনলাইন গেমিং অ্য়াপে কয়েকশো কোটি টাকার প্রতারণা মামলায় তল্লাশিতে নেমেছে ইডি। মঙ্গলবার সকালে কলকাতার কালিকাপুরে একটি বহুতলে হানা দিয়েছে ইডি আধিকারিকরা।
জানা গিয়েছে, কালিকাপুর রোডের একটি পাঁচতলা আবাসনের দ্বিতীয় তলায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ফাই উই নামক একটি অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা হয়েছে কয়েকশো কোটি টাকার। কাশীপুর থানায় এই প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। এর ভিত্তিতেই মঙ্গলবার সকালে তল্লাশি অভিযানে নামে ইডি। ইডি সূত্রে খবর, অনলাইন গেমিং অ্যাপে যে টাকা বিনিয়োগ করা হত, তা প্রথমে ডলারে পরিবর্তিত করা হত, তারপর তা চিনে পাঠানো হত।