গোপীবল্লভপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা নিষ্ক্রিয়, পোস্ট মুখ্যমন্ত্রীর

0
2796
Gopiballavpur a dwitiyo biswajuddher boma niskriyo post cm er
Gopiballavpur a dwitiyo biswajuddher boma niskriyo post cm er

গোপীবল্লভপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে সুবর্ণরেখা নদীর তিরে। পুলিশ, বম্ব স্কোয়াড, এয়ারফোর্সের আধিকারিকদের উপস্থিতিতে বোমা নিষ্ক্রিয় পর্ব চলে।

শনিবার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ভুলনপুর গ্রামে সুবর্ণরেখা নদীর পাড়ে চাষের জমি থেকে উদ্ধার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা। এরপর বোমা কিভাবে নিষ্ক্রিয় করা হবে তা নিয়ে প্রশাসনিক আধিকারিকরা দফায় দফায় বৈঠকও করে। এরপর বোমা উদ্ধারের প্রায় এক সপ্তাহ পর সেই বোমা নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দাদরে আগের থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল। সফলভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা নিষ্ক্রিয় হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।