
দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবনে রয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা ও স্ত্রী সুনীতা আহুজা। মাত্র ১৮ বছর বয়সে গোবিন্দাকে বিয়ে করেছিলেন সুনীতা।
সম্প্রতি এক সাক্ষাত্কারে এই দীর্ঘ দাম্পত্য নিয়ে কথা বলেছেন গোবিন্দার স্ত্রী।সেখানে তিনি গোবিন্দার উদ্দেশে বলেছিলেন,আগামী জীবনে তিনি যেন তাঁর স্বামী না হয়। আর সেখান থেকেই শুরু হতে থাকে নানা জল্পনা। প্রশ্ন উঠেছে তারকা দম্পতির সম্পর্কের ফাটল নিয়ে। কারণ, সেই সাক্ষাৎকারে সুনীতা বলেছিলেন, তাঁদের দুটি বাড়ি আছে, তাঁদের অ্যাপার্টমেন্টের সামনে একটি বাংলো রয়েছে। তিনি এবং তাঁর সন্তানরা অ্যাপার্টমেন্টে থাকেন, গোবিন্দা বাংলোয় থাকেন। গোবিন্দা যখন তার কাজের জন্য দেরি করে, তখন তাঁদের দুজনের মধ্যে যোগাযোগ একটু কম হয়।সুনীতা বলেছেন, গোবিন্দা সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং তার রোম্যান্সের জন্য কোন সময় নেই। তাকে সুনীতা বলেছেন,আগামী জীবনে যেন তাঁর স্বামী না হয়। কারণ গোবিন্দা কখনো ছুটিতে যান না, তিনি এমন একজন যে তাঁর স্বামীর সাথে রাস্তায় পানি-পুরি খেতে চান, কিন্তু গোবিন্দা কখনোই তা করতে চায় না।সুনীতা আরও বলেছেন, তাঁরা ৩৭ বছর ধরে একসঙ্গে আছেন, তবে এখন জানেন না গোবিন্দা কীভাবে বদলে গেছে। গোবিন্দার বয়স ৬০ বছর পেরিয়ে গেছে, আর এখন গোবিন্দা বেশি কিছু করে না। এই অবস্থায় সুনীতা কিছুটা ভয় পেতে শুরু করেছেন, কারণ গোবিন্দার বয়স বেড়ে গেছে এবং গোবিন্দা আগের মত কাজের মধ্যে ডুবে থাকে না।
আগে মনে হতো, নিরাপদ, কিন্তু এখন তিনি জানেন না। হয়তো গোবিন্দা তার বয়সের কারণে কিছু ভুল পথে চলে যাচ্ছে, কিন্তু সুনীতা জানেন না।তবে বিচ্ছেদের কথা সরাসরি কিছু বলেননি সুনীতা।
