গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান, ঘোষণা ব্রাত্যর

0
249
ছবি সৌজন্যে : নিজস্ব

দীর্ঘ ৮ বছর পর ফের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হবে। সোমবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ স্পোর্টস মিট-এ অংশ নিয়ে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায়, এই সমাবর্তনা বন্ধের জন্য প্রচুর চক্রান্ত চালানো হয়েছিল। 

উল্লেখ্য, শেষ ৮ বছর ধরে রাজ্য সরকার ও রাজ্যপাল দ্বন্দ্বের জেরে এখানে সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। এদিকে, বীরভূমের ওয়েবকুপার প্রাক্তন সভাপতি মাঙ্গিলাল তাপারিয়া কার্তিক মহারাজের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি এস নিউজ। এবিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, বর্তমানে বীরভূমে ওয়েবকুপার সভাপতি করা হয়েছে অধ্যাপক দীনবন্ধু মণ্ডলকে।

মাঙ্গিলাল বর্তমানে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন সেবিষয়ে তিনি জানেন না বলে দাবি করেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।