
কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর আমির খানের সঙ্গে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। পরে অবশ্য তাঁদের সম্পর্ক নিয়ে আর কিছু জানা যায়নি।
গত মাসে খবর হয়েছে আমির খান আবার প্রেম করছেন। বেঙ্গালুরু নিবাসী গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে সব জল্পনা শেষে, আমির নিজেই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন নতুন সম্পর্কের কথা। অভিনেতার জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন আমির। তবে গৌরির ছবি প্রকাশ না করার অনুরোধ করেন।তিনি জানিয়েছেন, নতুন সম্পর্ক যতটা সম্ভব ব্যক্তিগত রাখতে চান।তবে গৌরী সম্পর্কে বিশদ এখনো জানা যায়নি।এটা জানা গেছে, বলিউডের সঙ্গে কোনো যোগাযোগ নেই গৌরীর।তবে দক্ষিণি চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর কোনো যোগ রয়েছে কি না, তা এখনো প্রকাশ্যে আসেনি। তাই ফ্যান ফলোয়ারদের মধ্যে গৌরীর পেশা নিয়ে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বলা হচ্ছে,এই সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন আমির। জানা যাচ্ছে, তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে এই সম্পর্ক নিয়ে। এরই মধ্যে পরিবারের সঙ্গে গৌরীর দেখা করিয়েছেন তিনি। উল্লেখ্য,১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির।তাঁদের দুই সন্তান রয়েছেন জুনাইদ ও ইরা। ২০০২ সালে রিনার সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছিলেন অভিনেতা।এরপরই আমিরের সঙ্গে সম্পর্কে জড়ান তাঁরই সহ-পরিচালক কিরণ রাও। ২০০৫ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তবে ২০২১ সালে যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। আমির ও কিরণেরও এক পুত্র রয়েছে, নাম আজাদ রাও খান। অন্যদিকে,লাল সিংহ চড্ডা ছবিতে আমিরকে শেষ দেখা গিয়েছিল।
তবে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ভবিষ্যতে তাঁকে দেখা যাবে সিতারে জমিন পার ছবিতে। চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি।
