গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ডালখোলায় ঝলসে গেল ২০ জন

0
1807
UTTAR DINAJPUR GAS CYLENDER BLUST JHOLSEGALO 20
UTTAR DINAJPUR GAS CYLENDER BLUST JHOLSEGALO 20
দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গিয়েছেন ২০ জন। উত্তর দিনাজপুরের ডালখোলায় ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে ডালখোলার খুদুরগাছি এলাকার বাসিন্দা তাপস সিং নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে কাজ করার সময় আচমকাই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এর জেরেই অন্তত ২০ জন জখম হন। জখমদের করণদিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বেশ কয়েকজনকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঠিক কিভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।