গ্রামবাসীকে স্নান সুভাষের, ব্রেকফাস্টে মুড়ি-আলুরদম রচনাকে

0
303
rachana aloo muri
rachana aloo muri
গ্রামবাসীকে স্নান করালেন সুভাষ। ব্রেকফাস্টে মুড়ি আলুরদম পেলেন রচনা। তীব্র গরমেও প্রচারে সাবলীল সবপক্ষই।
বাঁকুড়ায় কয়েকদিন ধরেই দিনের পারদ ৪০ ছাড়িয়েছে। বেলা গড়াতেই লু বইছে। তারমঝেই প্রচার চালিয়ে যাচ্ছেন সুভাষ সরকার। বৃহস্পতিবার বাঁকুড়ার ইন্দপুরের কেরালা গ্রামে প্রখর রোদে প্রচারের সময় একব্যক্তিকে গাছে ছায়ায় বসে থাকতে দেখেন। তাঁর পাশেই ছিল এক বালতি জল। যা দেখে হুডখোলা গাড়ি থেকে নেমে নিজেই মগ দিয়ে ওই ব্যক্তির মাথায় জল ঢেলেছেন বিজেপি প্রার্থী। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়েন ওই ব্যক্তি। সুভাষ সরকার দাবি করেছেন প্রবল গরমে বারংবার স্নান করে শরীরকে সুস্থ রাখার পরামর্শ দিতেই তাঁর এই উদ্যোগ। এদিকে প্রচারে বেরিয়ে সিঙ্গুরে ব্রেকফাস্টে মুড়ি আলুরদম খেলেন রচনা বন্দ্যোপাধ্যায়। নিজেই জানিয়েছেন এর আগে কখনও এমন খাবার তিনি খাননি। সিঙ্গুরের রাজারবাথান এলাকায় বৃহস্পতিবার সকালে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী। এরপর প্রচারের ফাঁকে দলীয় কর্মীর বাড়িতে ব্রেকফাস্ট করতে গিয়েছিলেন রচনা। সেখানেই তাঁকে দেওয়া হয়েছে মুড়ির সঙ্গে আলুরদম। থালায় ছিল পেঁয়াজের টুকরো, কাঁচালঙ্কাও।