
দুপুরে পুলিশের গ্রেফতারির চেষ্টা, বিকেলে তৃণমূলের বিক্ষোভ। ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ঘিরে দিনভর চর্চায় রইল জলপাইগুড়ি।
বিকেলে ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে একটিযাশালে তিলেশ্বরী স্কুলে গেলে শিখা চট্টোপাধ্যায়কে দেখে স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা। পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরাও। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকায় এরপর বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে দুপুরে পুলিশের হাত থেকে বিজেপি বিধায়ককে কর্মীদের ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার শিলিগুড়ি। পুলিশের দাবি আইন ভেঙে বুথের ৩৩ মিটারের মধ্যে ঢুকে পড়েছিলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এরপরেই বিধায়ককে পুলিশ গ্রেফতার করতে গেলে রুখে দাঁড়ায় বিজেপি কর্মীরা। এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিজেপি কর্মীদের। ওই ফাঁকেই গাড়ি নিয়ে এলাকা ছাড়েন বিজেপি বিধায়ক। ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেয়র গৌতম দেব। শিখা চট্টোপাধ্যায়ের দাবি মেয়রের ওয়ার্ডের জন্যই তাঁকে বাধা দিয়েছে পুলিশ। পাল্টা গৌতম দেবের দাবি অশান্তি পাকানোর চেষ্টা করেছেন শিখা চট্টোপাধ্যায়। এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।
