গ্রেফতারে গিয়ে আক্ৰান্ত পুলিশ, আটক ২ মহিলা   

0
210
Police injured in arrest 2 women arrested
Police injured in arrest 2 women arrested
আসামিকে গ্রেফতারে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কুলতলির দুই নম্বর জ্বালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে।
স্থানীয় সূত্রে খবর, কুলতলি থানা এলাকার দুই নম্বর জ্বালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে নকল সোনা বিক্রির চক্র সক্রিয়। সে হিসাবেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তদন্তে গিয়েছিল। সোমবার সকলে ভরা বাজারের মধ্যে দিয়ে পুলিশ গাড়ি ঢুকছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই শুরু হয়ে যায় হট্টগোল।অভিযোগ, ভিড়ের মাঝ থেকেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। যদিও পুলিশ এই ঘটনায় দুষ্কৃতীদের ধরতে না পারলেও, গ্রামের দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম এখনও অধরা। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।