‘গ্লোবাল দুর্গাপুজো’, উদ্যোগী রাজ্য

0
31
দুর্গাপুজোকে গ্লোবাল ট্যুরিজম সার্কিটের মাধ্যমে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে বদ্ধপরিকর রাজ্য। এমনটাই জানিয়েছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি বলেছেন সারা বিশ্বের মানুষের কাছে গ্লোবাল দুর্গাপুজো হিসেবে যাতে তুলে ধরা যায় সেজন্য প্রবাসে পুজো উদ্যোক্তাদের যুক্ত করা হচ্ছে। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের সহযোগিতায় এই কাজ এগোবে। পাহাড়ের পাশাপাশি সুন্দরবনকে নিয়েও বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শঙ্কর ঘোষ।