
ভোট পরবর্তী সন্ত্রাসে ছেলে ঘরছাড়া, বিজেপি কর্মী বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর বাড়ি ঘিরে হামলার অভিযোগ করেছেন তিনি।
বিজেপির অভিযোগ ভোটের ফলপ্রকাশের পর থেকে ভগবানপুরের বাসিন্দা শশাঙ্ক মাইতি ঘরছাড়া। তারই খোঁজে মঙ্গলবার তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে যায়। শশাঙ্ককে না পেয়ে তাঁর বাবা গৌরহরি মাইতিকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এদিকে ভোট পরবর্তী অশান্তির ঘটনায় আক্রান্তদের নিরাপত্তার দাবিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য-র ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে।
