ঘাটালে গাড়িতে ২৪ লাখ, অস্ত্র উদ্ধারও  

0
314
AGEASTRO O TAKA UDDHAR 1
AGEASTRO O TAKA UDDHAR 1
ভোটের মুখে ঘাটালের দাসপুরে বিজেপি নেতার গাড়ি থেকে ২৪ লাখ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নাকা তল্লাশিতে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রশান্ত বেরার গাড়িতে এই টাকা উদ্ধার হয়েছে বলে খবর।
এদিকে নির্বাচনের আগে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃত আব্দুল মজিদ হাওড়ার লিলুয়ার রেল কলোনির বাসিন্দা। বউবাজার এলাকা থেকে আব্দুলকে গ্রেফতার করা হয়। আব্দুলের কাছ থেকে ৬টি দেশি একনলা বন্দুক এবং ১০০টি গুলি উদ্ধার হয়েছে । কী উদ্দেশ্যে অস্ত্র জড়ো করেছিল আব্দুল তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে উত্তর ২৪ পরগনার বনগাঁয় ও পশ্চিম বর্ধমানের আসানসোলে এসটিএফের বিশেষ অভিযানে হাফ ডজন আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে দুটি সেমি অটোমেটিক পিস্তল এবং চারটি পাইপগান রয়েছে । উদ্ধার হয়েছে  প্রচুর কার্তুজ। ঘটনায় ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।