ঘাটালে জমা জলেই মদের আসর বিজেপি নেতার, দেব-কে তোপ

0
307
ছবি সৌজন্যে : নিজস্ব

বন্যা কবলিত ঘাটালে কোমর সমান জলে ছাতা টাঙিয়ে বিজেপি নেতার মদের আসরের ছবি ভাইরাল। মদ্যপ অবস্থায় বলতে থাকেন দেব মাস্টার প্ল্যান করবে বলে কথা রাখেন নি।

মাস্টার প্ল্যান করবে বিজেপি। নরেন্দ্র মোদী জিন্দাবাদও স্লোগান দিতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে বন্যার জলের মধ্যে ছাতা টাঙিয়ে ঘাটাল ব্লকের ৫ নম্বর বীরসিংহ অঞ্চলের দন্দিপুর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক কয়েকজনকে নিয়ে মদের আসর বসিয়েছেন।

ভিডিও প্রকাশ্যে আসতেই আক্রমণ করেছে তৃণমূল। ঘাটাল বন্ধ তৃণমূল সভাপতি দিলীপ মাজি বলেছেন এটাই বিজেপির কালচার।