ঘাটালে মৃতদেহ সৎকারে জল ডিঙিয়ে শ্মশান পাড়ি 

0
612
মৃতদেহ সৎকার করতে জল ডিঙিয়ে কয়েক কিলোমিটার পথ পেরিয়ে শ্মশানে যেতে হচ্ছে মৃতের পরিবারকে। এমনই করুণ দুর্দশার ছবি উঠে এসেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে।
আশেপাশে নেই কোনোও শুকনো জায়গা, মৃত দেহ সংস্কার করতে কয়েক কিলোমিটার জল পেরিয়ে হেঁটে যেতে হচ্ছে বানভাসি ঘাটালের মানুষকে। ঘাটালের আচার্য পল্লি এলাকায় রবিবার রাত্রে মারা যান কিরিটি রঞ্জন আচার্য নামের এক বৃদ্ধ।
কিন্তু সেই মৃতদেহ সৎকার করতে শুকনো জায়গা খুঁজতে রীতিমতো বেগ পেতে হয়েছে মৃতের পরিবারের লোকজনদের। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন যে স্থানে তাদের মৃতদেহ সৎকার করা হয় সেখানে পৌঁছানো কার্যত অসম্ভব তাই জলপেরিয়ে কয়েক কিলোমিটার হেঁটে মৃত দেহ নিয়ে যেতে হচ্ছে শ্মশানে।
ছবি  সৌজন্যে : নিজস্ব