
মুখ্যমন্ত্রীর ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার শর্তে রাজনীতিতে ফিরেছেন তিনি। ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে জানিয়েছেন সাংসদ-অভিনেতা দেব। রবিবার ফের ঘাটালে বোটে চেপে জলবন্দি এলাকাগুলি ঘুরে দেখেছেন তিনি। মন্ত্রী জাভেদ খানকেও দেখা গিয়েছে দেবের সঙ্গে।
পাশাপাশি, নৌকাবোঝাই করে ত্রাণসামগ্রীও নিয়ে যাওয়া হয়।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ দেব বলেছেন, মাস্টার প্ল্যানের যে সুপারিশ করে মান সিং কমিটি, তা যদি বাস্তবায়িত হয়, তাহলে ঘাটালের অর্ধেক নদী হয়ে যাবে। অনেকগুলি জায়গাকে নদীতে পরিণত করতে হবে। সেটা সম্ভব নয়। তাই নতুন প্ল্যান অনুযায়ী, চার কিলোমিটার জমিকে বাঁধে পরিণত করে দু’টি নদীকে মেলাতে হবে। জুন থেকে ধরলে তিন মাসে ঘাটাল মাস্টার প্ল্যান হয় না। রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে কাজটা দ্রুত গতিতে শুরু করার। জমি অধিগ্রহণ এবং জমি পুনরুদ্ধারের কাজ চলছে। দেবের কথায়, ভোটের আগে তৃণমূল কংগ্রেস সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ হবে। তিনি দায়িত্ব নিচ্ছেন কারণ ঘাটালে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন। এই একটা শর্তের জন্যই তিনি রাজনীতিতে ফিরেছেন। ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সংধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’জনই কথা দিয়েছিলেন।
