ঘাড়ধাক্কার কথা বাড়িতেও বলেন না, জুনিয়র ডাক্তারদের বলবেন কি করে। কালীঘাটে বৈঠক ভেস্তে যাওয়ার ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে বলে মন্তব্য করেছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এমনই অভিযোগ ছিল। জুনিয়র ডাক্তারদের। তার জবাবে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন তিনি এই ধরণের কথা ব্যবহার করেন না। নিজের বাড়িতেও বলেন না এটা সবাই জানে। মুখ্যমন্ত্রী বৈঠকে ডেকেছেন আর তিনি ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেবেন এটা বলা যায়। ভুল করেও এই কথা বলেননি। তিন ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরে চলে গিয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন সবাই চাইছেন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মুখ্যমন্ত্রী নিজে সমস্যা মেটাতে চাইছেন। বারবার আন্দোলনকারীদের ডেকেছেন। এমনকি আন্দোলনকারীদের ধনমিঞ্চেও গিয়েছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাও করেছেন। এমনকি কালীঘাটের ছোট্ট বাড়িতে ৪০ জন গিয়েছিলেন বৈঠক করতে তাও মেনে নিয়েছেন। তারপরেও ৩ ঘণ্টা অপেক্ষা করিয়ে রেখেছেন।
