গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Sports ঘানাকে হারিয়ে প্রস্তুতি সারলো মেক্সিকো

    ঘানাকে হারিয়ে প্রস্তুতি সারলো মেক্সিকো

    0
    5
    ছবি সৌজন্যে : এক্স

    বিশ্বকাপের মূল পর্বের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে মেক্সিকো।এ জয়ের ফলে ঘরের মাঠে বিশ্ব টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি আরও এগিয়ে রাখলো স্বাগতিকরা।স্তাদিও কুয়াহতেমোক স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই দুর্দান্ত সূচনা করে মেক্সিকো।

    ম্যাচের মাত্র দু’ মিনিটেই ব্রায়ান গুতিয়েরেজের বাঁকানো শটে এগিয়ে যায় তারা। এরপর স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করার জন্য আক্রমণ চালায়। লিগা এমএক্স-এর তরুণ তারকা গিল মোরা পোস্টে শট মারেন। অন্যদিকে অ্যালেক্সিস ভেগা ব্যবধান একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।দ্বিতীয়ার্ধে ঘানা খেলায় উন্নতি করে এবং ম্যাচটি সমতায় ফেরানোর খুব কাছাকাছি চলে আসে।তারা মেক্সিকান গোলরক্ষককে দুটি সেভ করতে বাধ্য করে এবং ক্রসবারেও শট মারে। তবে বদলি খেলোয়াড় গিয়েরমো মার্তিনেজ ৫৪ মিনিটে একটি দ্রুত পাল্টা আক্রমণে মেক্সিকোর দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করে।মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরে মোরার নির্ভীক ও আক্রমণাত্মক খেলার ধরনের প্রশংসা করেন এবং চোট সারিয়ে মেক্সিকান ফরোয়ার্ডকে সম্পূর্ণ ফিট অবস্থায় ফিরতে দেখে আনন্দ প্রকাশ করেন। আগুইরে বলেন, গিল মোরা এখন অন্যরকম একজন খেলোয়াড়, আমরা সবসময়ই এটা বলে এসেছি। গিল মোরা সাহসী, সরাসরি খেলে, লম্বা শট নেয়।

    এদিকে, আগুয়েরে ১ জুন মেক্সিকোর চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণার আগে তার স্কোয়াডের বিকল্পগুলো যাচাই করার জন্য এই প্রীতি ম্যাচটি ব্যবহার করেন।সম্প্রতি প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়া ইউরোপভিত্তিক খেলোয়াড় লুইস শাভেজ, এডসন আলভারেজ এবং হোর্হে সানচেজ সকলেই দ্বিতীয়ার্ধে মাঠে নামেন।