ঘুচল অন্ধত্ব, প্রয়াত বুদ্ধদেবের কর্নিয়া পেলেন দু’জন

0
218
Ghuchal blindness two people got the cornea of   the late Buddhadev
Ghuchal blindness two people got the cornea of the late Buddhadev
শেষ ক’বছর বয়সজনিত কারণে চোখের দৃষ্টি খানিক কমেছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে মৃত্যুর পর তাঁর কর্নিয়া দৃষ্টি ফিরিয়েছে দু’জনের।
রিজিয়োনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি-র ডিরেক্টর অসীমকুমার ঘোষ জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের কর্নিয়া দু’জনের চোখে প্রতিস্থাপন করা হয়েছে, যাঁরা কর্নিয়াজনিত অন্ধত্বে ভুগছিলেন। তাঁরা এখন সুস্থ রয়েছেন।যদিও নিয়মমাফিক কর্নিয়া প্রতিস্থাপনের ক্ষেত্রে গ্রহীতার নাম, পরিচয় গোপন রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দুপুরের মধ্যে তাঁর কর্নিয়া সংগ্রহ করা হয়েছে। কর্নিয়া প্রতিস্থাপনের ক্ষেত্রে দাতা এবং গ্রহীতার মধ্যে কিছু মিল দেখা হয়। এ ক্ষেত্রেও সেগুলি দেখে প্রতিস্থাপন করা হয়েছে। আরআইওর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতের মধ্যে শেষ হয়েছে কর্নিয়া প্রতিস্থাপন প্রক্রিয়া। এদিকে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের।