ঘুমপাড়ানি গুলিতেও উধাও জিনত

0
227

ঘুমপাড়ানি গুলি ছুড়েও কাবু করা যায়নি জিনতকে। গুলি বাঘিনীর শরীরে বিঁধেছে কিনা তাও স্পষ্ট নয়। প্রায় এক সপ্তাহ ধরে জিনতকে ধরতে কার্যত ল্যাজেগোবরে হতে হচ্ছে বনদফতরের কর্মীদের। ইতিমধ্যেই ঝাড়গ্রাম, পুরুলিয়া ঘুরে বাঁকুড়ায় অবস্থান করছে জিনত। শনিবার সকালে বাঁকুড়ার রানিবাঁধের গোঁসাইডিবি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল জিনত। বাঘিনীর অবস্থান নিশ্চিত হতেই তৎপর হয় বনদফতর।