ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণে ভারী বৃষ্টি

0
142

মায়ানমারে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শহর কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে।