ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৩দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও সক্রিয় হয়ে উঠেছে, যা পুরুলিয়ার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে বর্ষা এখন তুঙ্গে। সোমবার পশ্চিম বর্ধমান ও বীরভূমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
গ্রাম থেকে শহর
News & Much More
