ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের ভ্রুকূটি, বাড়তে পারে বৃষ্টি

0
267
ghurnabat theke nimnachap bristir somvabona
ghurnabat theke nimnachap bristir somvabona
ঘূর্ণাবর্ত থেকে তৈরির পথে নিম্নচাপ, ২ দিন ধরে অবিরাম চলা বৃষ্টি আরও বাড়তে পারে মনে করছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার দিনভর বৃষ্টি চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পশ্চিমের জেলাগুলোয়। রাজ্যের বিস্তীর্ণ এলাকা এখন কার্যত জলের তলায়। এই অবস্থায় হাওয়া অফিস জানিয়েছেন দক্ষিণবঙ্গের ওপরে থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের ওপর যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল তার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপরে শুক্রবার সকালে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ২৪ ঘণ্টা তা পশ্চিম উত্তর-পশ্চিম দিকে সরবে। এরপরেই পরিণত হতে পারে নিম্নচাপে। এর পাশাপাশি বাংলার ওপর দিয়ে মৌসুমি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তর রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি অক্ষরেখাও রয়েছে। এরফলেই পশ্চিমবঙ্গে বিশেষত দক্ষিণবঙ্গে জেলাগুলোয় বৃষ্টি চলছে।  উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি হয়েছে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, কালিমপংয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।