
ঘূর্ণাবর্তের ভ্রুকুটির জেরে বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
বুধবার থেকেই বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনিবার থেকে বাড়বে বৃষ্টি। উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভিজতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি,বাঁকুড়া ও পূর্ব বর্ধমান। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও আভাস রয়েছে। সেইসব জায়গায় বৃষ্টি হবে ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার। কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।শুক্রবার আবার দক্ষিণবঙ্গের তিনটি জেলা, যথাক্রমে পুরুলিয়া,পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি চলবে,ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও।
