গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Video News চক্রান্তের শিকার, দাবি জীবনকৃষ্ণর, ৬ দিন ইডি হেফাজতে

    চক্রান্তের শিকার, দাবি জীবনকৃষ্ণর, ৬ দিন ইডি হেফাজতে

    0
    198

    নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতারের পর এবারও নিজেকে চক্রান্তের শিকার বলে দাবি করেছেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার ফের তাঁকে গ্রেফতার করেছে ইডি। বিকেলে তাঁকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বিধাননগর সাব-ডিভিশন হাসপাতালে। সেখানে সংবাদমাধ্যমের প্রশ্নে জীবনকৃষ্ণ বলেছেন, তিনি চক্রান্তের শিকার।