চড়ক উৎসবে জমজমাট ছাতুবাবুর বাজার

0
198
ছবি সৌজন্যে : নিজস্ব

চৈত্রের শেষে চড়ক মেলায় মজেছে কলকাতা থেকে জেলা। একসময় বাগবাজারে চড়ক মেলা খ্যাতি ছিল দূরদুরান্তে। সেই মেলাই এখন স্থান পেয়েছে ছাতুবাবুর বাজার এলাকায়।

২৪০ বছরের পুরনো এই মেলা আধুনিকতার ছোঁয়া লাগলেও গাজন সন্ন্যাসীদের চড়কি পাক, কাঠ কয়লার আগুনের ওপর দৌড় আজও রয়ে গিয়েছে। ইংরেজ আমলের শুরু হওয়া সেই মেলায় ভিড় জমে এখনও। মেলা কর্তপক্ষ জানিয়েছেন এবার বহু গাজন সন্ন্যাসী মেলার অংশ নিয়েছেন। বাংলা পঞ্জিকা অনুযাযী প্রতিবছর চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিনে চড়ক পুজো হয়।

শিবের গাজন নামেও পরিচিত। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ২-৩ দিন ধরে উৎসব চলে।